বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

জুড়ীতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

মৌলভীবাজার জেলার জুড়ীতে পারিবারিক কলহের জের ধরে নিজ পিতাকে কুড়াল দিয়ে হত্যা করার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত দুইটার দিকে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গত ২৬ জুন রাত আনুমানিক ৮টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসী মো. ফয়াজ মিয়া তার পিতা সুলতান আলীকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় সুলতান আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফয়াজ মিয়া সহ স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতান মিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল থেকেই বাবার লাশ ফেলে রেখে অভিযুক্ত ফয়াজ মিয়া পালিয়ে যান। বিষয়টি পরিবারের সদস্যরা রাতে পুলিশকে না জানিয়ে গোপন রাখে। পরের দিন শনিবার দুপুরের দিকে সুলতান মিয়ার ছেলেরা জুড়ী থানা পুলিশকে বিষয়টি জানালে থানার ওসি তদন্ত আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত সুলতান মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের ছেলে সাহেদ মিয়া থানায় এজাহার দায়ের করলে জুড়ী থানায় হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত অবস্থায় ফয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি ফয়াজ উদ্দিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By