মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

তিন মাসে রেকর্ড পরিমাণ গাড়ি সরবরাহ করেছে টেসলা

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল–জুনে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহের তথ্য প্রকাশ করেছে টেসলা, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। ইউরোপে বিক্রি ঘুরে দাঁড়ানোর সুবাদে এই সাফল্য এসেছে। এর ফলে আশা করা হচ্ছে, টানা দুই বছর বার্ষিক গাড়ি বিক্রি কমার পর চলতি বছর সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

টেসলা গত এপ্রিল থেকে জুন সময়ে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করেছে। এটি টেসলার ইতিহাসে কোনো বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহের রেকর্ড। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলেও সরবরাহ প্রায় ২৫ শতাংশ বেশি হয়েছে।

আর্থিক তথ্য ও বিনিয়োগ গবেষণাপ্রতিষ্ঠান ভিজিবল আলফার তথ্য অনুযায়ী, বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ৪ লাখ ২ হাজার ৭৭৬টি গাড়ি। কিন্তু একই সময়ে টেসলা উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি। সরবরাহ করেছে আরও বেশি ৪ লাখ ৮০ হাজার ১২৬টি। অর্থাৎ উৎপাদনের চেয়ে ২৮ হাজারের বেশি গাড়ি সরবরাহ করেছে। এর ফলে প্রথম প্রান্তিকে জমে থাকা মজুত কিছুটা কমেছে।

চীনে তৈরি টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি এ বছর বেড়েছে। মডেল ওয়াই উৎপাদন শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি এসেছে। যদিও বিওয়াইডি ও অন্য চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা অব্যাহত রয়েছে।

এমন এক সময়ে টেসলার গাড়ি বিক্রিতে সাফল্য মিলল, যখন কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক স্বয়ংচালিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। টেসলা এখন ১ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলারের কোম্পানি, যার প্রধান চালিকা শক্তি বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই দুটি খাত।

অবশ্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনভিত্তিক কোম্পানিটির শেয়ারদর গতকাল বৃহস্পতিবার প্রায় ৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে অবশ্য কোম্পানিটির শেয়ারদর ১২ শতাংশ বেড়েছিল। তবে টেসলা যখন রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহের সুখবর সামনে আনল, তখন শেয়ারদর আর বাড়েনি; বরং কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কমেছে।

গত বছর ইলন মাস্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থান নিয়ে ভোক্তাদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা কিছুটা কমে আসায় এবং জ্বালানির মূল্যবৃদ্ধি, সরকারিভাবে বৈদ্যুতিক গাড়িতে প্রণোদনা প্রদান ও করপোরেট বহরে দ্রুত বিদ্যুতায়নের ফলে ইউরোপে টেসলার বিক্রি ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা এমনটাই মনে করেন।

মার্কিন আর্থিক গবেষণা ও বিনিয়োগ বিশ্লেষণ প্রতিষ্ঠান মর্নিংস্টারের জ্যেষ্ঠ ইকুইটি বিশ্লেষক সেথ গোল্ডস্টেইন বলেন, এই মুহূর্তে টেসলার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি হলো ইউরোপে গাড়ি বিক্রিতে জোরালো প্রবৃদ্ধি অর্জন। যুক্তরাষ্ট্রে বিক্রি এখনো কমছে বলে মনে হচ্ছে, যদিও তা দেশটির সামগ্রিক বৈদ্যুতিক গাড়ির বাজারের তুলনায় কম হারে। অন্যদিকে চীনে সামান্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

টেসলা গত বছর মডেল ৩ সেডান ও মডেল ওয়াই এসইউভির কম দামের সংস্করণ বাজারে আনে। পাশাপাশি আকর্ষণীয় মূল্যছাড় ও সহজ অর্থায়নের সুবিধাও দেওয়া হয়।

মার্কিন মোটরগাড়ি শিল্প–বিষয়ক গবেষণা ও পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান অটোফোরকাস্ট সল্যুশনসের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরানি বলেন, টেসলা গাড়ির মূল্য ও পণ্য হিসেবে ক্রেতাদের এমনভাবে আকৃষ্ট করছে যে ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও অনেকেই তা উপেক্ষা করে তাঁর কোম্পানির গাড়ি কিনছেন।

অবশ্য টেসলার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে চাহিদা এখনো চাপের মুখে রয়েছে। কারণ, গত বছরের শেষ দিকে বৈদ্যুতিক গাড়ির করছাড় তুলে নেওয়া হয়েছে। স্যাম ফিওরানি বলেন, ‘এ বছর কিছুটা প্রবৃদ্ধি হবে বলে আমরা সতর্কতার সঙ্গে আশা করি।’

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনায় প্রণোদনা বাতিল হওয়ায় তা বিক্রিতে প্রভাব ফেলছে। তবে পুরোনো মডেলগুলোর কিছু হালনাগাদ সংস্করণ বাজারে আসায় চীনে তুলনামূলক ভালো ফল মিলছে।

গতকাল টেসলা যুক্তরাষ্ট্রে মডেল ওয়াইয়ের ছয় আসনের সংস্করণ উন্মোচন করেছে। তিন সারির আসনবিশিষ্ট দীর্ঘ হুইলবেজের এই বৈদ্যুতিক গাড়ির মডেল নম্বর ওয়াই এল চীনে টেসলার ডেলিভারি বাড়াতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্রেও চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।

গাড়ি উৎপাদনের গণ্ডি ছাড়িয়ে এখন টেসলার কার্যক্রম অনেক বিস্তৃত। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি মূলধনি ব্যয়ে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা গত বছরের ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রায় তিন গুণ। এই অর্থ এআই অবকাঠামো নির্মাণ, ব্যাটারি ও সাইবারক্যাব উৎপাদন ও অপটিমাস রোবট তৈরিতে ব্যয় করা হবে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By