সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন

সীমু দা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন
%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%AB %E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A1%E0%A7%87%E0%A6%AA%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


রোববার (৩০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী এ তথ্য জানান।


আদেশ অনুযায়ী, গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।


ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।


গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার টু কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


এ ছাড়া গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা প্রশাসন) মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে পদায়ন করা হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By