মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সীমু দা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A3

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলকে পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি একযোগে কাজ করে যাচ্ছে।”


তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নে দলটি কাজ করবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার।


কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয়রা অংশ নেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By