সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক

সীমু দা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%A5%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাফিক পুলিশের ধাওয়ায় চালকসহ বাসটি আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।


আটক বাসচালকের নাম মো. সাইফুল (২৬)।


রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কুতুবখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, কুতুবখালী এলাকায় একটি বাসের চালক এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়কটি বন্ধ করে দেন।


পরে বাসটিকে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ আটক করা হয় বলে জানান তিনি।


ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, বাসের চাকায় চাপা পড়ে পথচারী ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক চালক ও বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By