মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৫ মামলায় খালাস মির্জা আব্বাস

সীমু দা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
%E0%A7%A7%E0%A7%AB %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগসংক্রান্ত ১৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান মির্জা আব্বাসকে এসব মামলায় খালাস দেওয়ার আদেশ দেন।


মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি এবং এ প্রক্রিয়ায় সরকারের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগ।


দুর্নীতির ওই অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে খালাস দেন।


রায় ঘোষণার মধ্য দিয়ে সরকারি বাড়ি বিক্রিসংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারিক কার্যক্রমে মির্জা আব্বাসের পক্ষে সিদ্ধান্ত এলো।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By