মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার

সীমু দা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81 %E0%A6%85%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

দুই বছরেরও বেশি সময় পর আবারও দেখা মিলতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণের। বিরল এই মহাজাগতিক ঘটনায় দিনের বেলায়ও রাতের অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীর বেশ কিছু অঞ্চল।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট আকাশে এ পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান নেবে। এর ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে সূর্যকে দেখা যাবে না। সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে। সেখানে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে।

নাসা বলছে, এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে এসব এলাকায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে।

এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে, বাকি অংশ দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে সূর্য গ্রহণটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।

এর আগে, সবশেষ পূর্ণ সূর্যগ্রহণটি দেখা গিয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। এটি মূলত উত্তর ও মধ্য আমেরিকা (যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো) থেকে দৃশ্যমান ছিল।

অন্যদিকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে সবশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষবার দেখা যায় ১৯০৫ সালে। ফলে ১২০ বছরের বেশি সময় পর দেশটির নাগরিকরা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By