মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
%E0%A7%A9 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AE%E0%A7%AC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

সিলেটে এক সরকারি অনুষ্ঠানে প্রায় তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করায় আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ শওকত জামিল প্রায় তিন মিনিটের পুরো বক্তব্যজুড়েই প্রায় প্রতিটি বাক্যে মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

অনেকে বিষয়টিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও আনুষ্ঠানিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে নিজের বক্তব্য ব্যাখ্যা করে মোহাম্মদ শওকত জামিল বলেন, ‘তিন মিনিটের বক্তব্যে বারবার “স্যার” বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় ছিল না। এটি দীর্ঘদিনের অভ্যাস এবং আমার শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি। বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত “স্যার” শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয় প্রকাশ এবং একজন সিনিয়রকে সম্মান জানানো।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By