বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

কক্সবাজারে জমির বিরোধে মামার হাতে ভাগিনা খুন

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার হাতে ভাগিনা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন মুন্না (২৫) কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানী নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও কথা–কাটাকাটি হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না শহরের পিটি স্কুলসংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর হামলা চালানো হয়।

স্বজনদের অভিযোগ, হামলায় মুন্নার মামা হামিদউল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ ও মিসবাহসহ কয়েকজন অংশ নেন। এ সময় লোহার কোনো বস্তু দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By