বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে জুহু এলাকার একটি বহুতল ভবনে রোহিতের ফ্ল্যাট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এছাড়া পরিচালকের ব্যালকনি থেকেও ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সময় রোহিত শেঠি বাড়িতে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই হামলার পেছনে কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-এর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিচালকের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);