এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার ইঙ্গিত অনুযায়ী, নতুন এই আয় কাঠামো বাস্তবায়িত হলে এক্সে ক্রিয়েটরদের উপার্জন ইউটিউবের চেয়েও বেশি হতে পারে।
বুধবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এ বিষয়ে সম্মতি জানান। একটি প্রস্তাবে বলা হয়েছিল, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ক্রিয়েটরদের আকৃষ্ট করতে এক্সের উচিত আরও বেশি আর্থিক প্রণোদনা দেওয়া। ওই প্রস্তাবের জবাবে মাস্ক লেখেন, ‘ঠিক আছে, চলুন এটা করি।’
ইলন মাস্ক বলেন, সঠিক নিয়ম ও স্বচ্ছ মানিটাইজেশন ব্যবস্থা কার্যকর করা গেলে ক্রিয়েটরদের পেমেন্ট উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে তিনি এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে বিষয়টি দেখভালের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সিস্টেমে কোনো ধরনের ‘গেমিং’ বা কৃত্রিম কৌশল কঠোরভাবে দমন করতে হবে।
মাস্কের এই মন্তব্যের জবাবে নিকিতা বিয়ের জানান, সমস্যার সমাধান ইতোমধ্যে প্রক্রিয়াধীন। তিনি লেখেন, এক্স টিম এমন একটি নতুন পদ্ধতি তৈরি করছে, যা প্রায় ৯৯ শতাংশ প্রতারণা ও ভুয়া এনগেজমেন্ট দূর করতে সক্ষম হবে। নতুন এই ব্যবস্থায় কেবল প্রকৃত দর্শক, বাস্তব ভিউ এবং উচ্চমানের এনগেজমেন্টকেই পুরস্কৃত করা হবে।
ইলন মাস্ক আরও জানান, ভবিষ্যতে এক্সে কনটেন্ট থেকে আয় নির্ধারণ করা হবে শুধুমাত্র আসল দর্শক, প্রকৃত ভিউ এবং মানসম্মত কনটেন্টের ভিত্তিতে। এসব শর্ত পূরণ হলে এক্স প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের আয় ইউটিউবের তুলনায় বেশি হতে পারে বলেও দাবি করেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং এক্স একটি শক্তিশালী ক্রিয়েটর-ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এখন দেখার বিষয়, কবে এবং কীভাবে ইলন মাস্ক তার এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);