ইরানের উপসাগরীয় উপকূলবর্তী গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণের ফলে ভবনটির অন্তত দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে হতাহতের বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো সংখ্যা জানানো হয়নি।
এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিস্ফোরণটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করে সংঘটিত হয়েছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাসনিম জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
উল্লেখ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনী এবং তারা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);