আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকার প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন হবে কি না—এ নিয়ে মানুষের মধ্যে সংশয় ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের প্রপাগান্ডার কোনো সুফল নেই।”
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার—আইনগতভাবেই তাদের অংশগ্রহণের সুযোগ নেই। তবে দলটি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।”
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন দল থেকে এ ধরনের অভিযোগ আসতেই পারে। তবে নির্বাচন কমিশনের কাছে এসব অভিযোগের প্রতিকার দেওয়ার জন্য সুস্পষ্ট বিধান রয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);