বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান বিপুল পরিমাণ মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ লাখ টাকা বলে ব্যবসায়ীরা জানান।
পুড়ে যাওয়া বাজারের ৫টি দোকানের ভীতরে, দুইটি ঔষধের দোকান এবং দুটি মুদি দোকান এবং একটি বইয়ের লাইব্রেরী ছিলো।
গুলিশাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আকন বলেন, মোঃ মোশারফ সিকদার এর বইয়ের লাইব্রেরী, ভূগোলের ফার্মেসি, আবু তাহেরের ফার্মেসী খোকনের মুদি-মনোহরী দোকান সহ আরো একটি মুদি দোকান ও তার সাথে থাকা চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবসায়ীরা যাতে সরকারি ভাবে সহযোগিতা পেতে পারে তার চেস্টা করবো।
আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.হানিফ বলেন ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে আমরা পৌছে আধাঘণ্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে পুড়ে যাওয়া ঘটনাস্থল বিএনপি ও ইসলামি রাজনৈতিক দলগুলো পরিদর্শন করে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);