বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

আপিল বাতিল বিসিবির, কঠোর ব্যবস্থার ইঙ্গিত আইসিসির

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না- এই অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সিদ্ধান্ত থেকে সরে আসাতে গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি জরুরি সভা ডাকে। ওই সভায় ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪–২ ব্যবধানে নাকচ হয়ে যায়। এরপর অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে আরও ২৪ ঘণ্টা সময় দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয়, ভারত ছাড়া অন্য কোথাও হলে তারা বিশ্বকাপে অংশ নেবে না।

শেষ চেষ্টা হিসেবে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করে বিসিবি। কিন্তু ডিআরসির এখতিয়ারের বাইরে হওয়ায় সেই আপিলের শুনানি হচ্ছে না। ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে গৃহীত আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করতে পারে না এই কমিটি।

এখন বিসিবির সামনে শেষ পথ হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ খোলা রয়েছে। পিটিআই-কে বিসিবির একটি সূত্র জানিয়েছে, “বিসিবি তাদের সব সম্ভাব্য বিকল্প যাচাই করছে। যদি ডিআরসি বিপক্ষে রায় দেয়, তাহলে একমাত্র পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।”

এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাইয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। সেখানে তিনি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিতে পারেন। পাশাপাশি বাংলাদেশের এই অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।

পিটিআই-কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, “আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ডের সদস্যরা ক্ষুব্ধ। আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি। আসিফ নজরুল আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট নন, কিন্তু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই সংবাদ সম্মেলনে যাওয়াটা বুলবুলের করা উচিত হয়নি।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By