শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর শনিবার (৪ জুলাই) প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাবে।”

চট্টগ্রামের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বন্দরনগরী চট্টগ্রামের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে এবং এবারের বাজেটেও সেই লক্ষ্য প্রতিফলিত হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চট্টগ্রামে সম্ভাবনাময় খাতের সংখ্যা অনেক বেশি। অবকাঠামো উন্নয়ন, বন্দর সুবিধা সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে এ অঞ্চলকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন (মুক্ত বাণিজ্য অঞ্চল) প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা আগামী দিনের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তি দেবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By