শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

শেরপুরে মসজিদ থেকে পানির মোটর চুরি, সন্দেহের তির মাদকসেবীদের দিকে

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:১১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87

শেরপুরে মসজিদ থেকে পানির মোটর চুরি, সন্দেহের তির মাদকসেবীদের দিকে শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর শাহ পাড়া এলাকায় একটি মসজিদ থেকে শুক্রবার দিবাগত রাতে পানি তোলার মোটর চুরি হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের উপদ্রব বেড়ে যাওয়ায় মাঝে মধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে জয়নগর শাহ পাড়া আহলে হাদিস মসজিদে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের সভাপতি মোজাহার আলী এবং ইমাম মাহবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও এশার নামাজ শেষে মসজিদের সবকিছু ঠিকঠাক বন্ধ করে তাঁরা বাড়িতে চলে যান। পরে আজ শনিবার ভোররাতে ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসেন। ওজুর জন্য পানি ছাড়তে গিয়ে দেখা যায় লাইনে পানি আসছে না। পরবর্তীতে মোটরের ঘরে গিয়ে দেখা যায়, কে বা কারা রাতের আঁধারে মসজিদের পানি তোলার মোটরটি চুরি করে নিয়ে গেছে। মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগ, ইদানীং এলাকায় মাদকসেবীদের আনাগোনা ও উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার টাকা জোগাড় করতেই এই চক্রটি নিয়মিত এলাকায় এ ধরনের ছোটখাটো চুরি করে আসছে। মাঝে মাঝেই গ্রামে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও নিরাপত্তা হীনতা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় মাদকবিরোধী অভিযান এবং রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By