মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কিশোরগঞ্জে সরকারি পুকুর পরিষ্কারের উদ্যোগ, পরিদর্শনে জেলা প্রশাসক

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া সরকারি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের মাধ্যমে ব্যবহারোপযোগী করার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। এর অংশ হিসেবে শনিবার সকালে শহরের নগুয়া এলাকার সরকারি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে পরিষ্কার না করায় পুকুরটি ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল। কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মীর তত্ত্বাবধানে সরকারি মজা পুকুরটি পরিষ্কার করা হচ্ছে। এ কাজে পৌরসভার অর্ধশতাধিক শ্রমিক অংশ নিচ্ছেন। তাঁরা পুকুর থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করে জলাশয়টি পুনরায় ব্যবহারোপযোগী করে তুলতে কাজ করছেন।

দুপুরে পুকুরটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি চলমান কার্যক্রম পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সরকারি জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই জেলার সরকারি পুকুর ও জলাশয়গুলো দখলমুক্ত, দূষণমুক্ত এবং ব্যবহারোপযোগী রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা পৌর এলাকার সরকারি-বেসরকারি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি শহরের খরমপট্টি এলাকার সরকারি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সুস্থ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়তে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By