শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেবার-ক্যাসটেল-এর সৌজন্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

মঙ্গলবার (৩০ জুন) শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অফিস কক্ষে বিভিন্ন গ্রুপে সেরা নির্বাচিত ১৬ জন শিক্ষার্থীর হাতে ফেবার-ক্যাসটেলের পক্ষ থেকে সনদপত্র, পুরষ্কার ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শাখার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীল ভাবনাকে রঙ-তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলে। বিদ্যালয় চত্বরজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, ফেবার-ক্যাসটেলের পিপিই উম্মে আসমা খাতুন কণা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের সন্তুষ্টি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By