চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ১৫টি বিভিন্ন আকারের ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, একই দিনে ওয়াসা মোড় এলাকায় আরেকটি ঝটিকা মিছিলের ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এছাড়া তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও অর্থায়নের সঙ্গে জড়িত ছিল বলেও অভিযোগ করা হয়।
প্রাথমিকভাবে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারাসহ এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী। আসামিরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে ও আশপাশে অবস্থান নিয়ে দেশে-বিদেশ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে সন্ত্রাসী কার্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য সম্প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা, আসামিদের আশ্রয়দান ও প্ররোচিত করেছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);