বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

‘ইরান এখন বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে’

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A3%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

লেবাননের একটি সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের ইরান সংক্রান্ত মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে ইরান এখন একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এটি বিশ্বব্যাপী শক্তির ভারসাম্যকেও বদলে দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এককভাবে বলদর্পী নীতি অনুসরণ করে বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করত। নিজেকে বিশ্বের “পুলিশ” হিসেবে তুলে ধরেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হ্যাগসেথের মন্তব্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীতে অপারেশন বন্ধের আহ্বান ইঙ্গিত দেয় যে, একক আধিপত্যের যুগ সমাপ্তির পথে।

ইউরোপ ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করেনি

আল আহাদ রিপোর্টে উল্লেখ করেছে, ইউরোপের দেশগুলো মার্কিন ও অন্যান্য মিত্রদের পাশে দাঁড়ায়নি। আন্তর্জাতিক সম্পর্কের ‘গেম থিওরি’ অনুযায়ী এটি হলো “Signaling Failure”, অর্থাৎ কোনো আন্তর্জাতিক খেলোয়াড় তার হুমকি বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে ব্যর্থ। কূটনৈতিক আলোচনার আড়ালে অপারেশন বন্ধ করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের “কৌশলগত বিচ্ছিন্নতা” স্বীকার করার সমতুল্য।

ইউরোপ স্পষ্ট করেছে যে, পশ্চিম এশিয়ার যুদ্ধ তাদের জন্য একটি লাল রেখা এবং ওয়াশিংটনের চাপের কাছে তারা নতি স্বীকার করেনি। ফলে যুক্তরাষ্ট্র একটি কেন্দ্রীয় সংঘাতে গুরুতর ক্ষতি ভোগ করেছে এবং কোনো কৌশলগত অর্জন ছাড়াই পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষা: শক্তিই গুরুত্বপূর্ণ

আজকের বিশ্বে প্রতিটি দেশকে তার সামরিক খরচ নিজেই বহন করতে হবে। পুরনো নিয়ম আর কার্যকর নয়। গুরুত্বপূর্ণ হলো দেশের শক্তি; দেশগুলোকে শক্তিশালী হতে হবে যাতে সীমারেখার বাইরে নিজেদের ভূমিকা রক্ষা করতে পারে।

ইরান বিশ্ব শক্তিতে পরিণত

আল আহাদ জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ প্রায় ৪০ দিন পার হওয়ার পর শক্তি অর্জন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি সেই নীতি যা ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বারবার উল্লেখ করেছেন এবং বাস্তবায়ন করেছেন।#

সূত্র- পার্সটুডে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By