বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

কালুরঘাটে ফেরিতে উঠতে নদীতে তলিয়ে গেলো ট্রাক

সীমু দা
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক মো. ওসমান (৩৫) দ্রুত ট্রাক থেকে বেরিয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী আবদুর রহিম জানান, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া আর কোনো ব্যক্তি ছিলেন না।

আহত চালক মো. ওসমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। তিনি বর্তমানে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু জানান, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By