বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের আরেক প্রার্থী

সীমু দা
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

গাজী আব্দুর রহীম রুহী বলেন, “বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা-২ আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে—এই বিশ্বাস থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তিনি জানান, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমার সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। আজ থেকেই আমরা ধানের শীষের পক্ষে মাঠে কাজ করব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি দলীয়ভাবে গৃহীত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল তাঁদের সঙ্গে রাজনৈতিক মুনাফিকি করেছে। যোগাযোগ থাকলেও কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

গাজী আব্দুর রহীম আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী তাঁদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By