বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি, জনগণের মুক্তি: প্রিন্স

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২০ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%87 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি। বাংলাদেশের মানুষ আজ দিশাহীন নয়—মানুষ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, দুঃশাসনের অবসান হবে, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন , ধানের শীষ প্রতীকে ভোটেই জনগণের মুক্তি মিলবে ।

রবিবার (০১ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়া পাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলের পর চড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই।

তিনি বলেন, ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়।

চারুয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিশাল এই মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ – ১ আসনে বিএনপি প্রার্থী এমরান সালেহ প্রিন্স । মিছিলটি বাজার প্রদক্ষিণ করে ।

তিনি গণ ভোটে হ্যাঁ তে ,সংসদ নির্বাচনের ব্যালটে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানিয়ে বলেন , বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, ধোবাউড়া ও হালুয়াঘাট দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ভাঙাচোরা রাস্তা, ফসল রক্ষা বাঁধের বেহাল অবস্থা, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তাহীনতা এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির যাঁতাকল থেকে মুক্তি , কৃষককে সাবলম্বী , পরিবারে খাদ্য প্রণোদনা , এক কোটি কর্ম সংস্থান পেতে ধানের শিষ প্রতীকে ভোট দিতে হবে ।

তিনি বলেন , বিএনপি ক্ষমতায় গেলে যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার, হাওর সুরক্ষা, কৃষকের ন্যায্য অধিকার ও সীমান্ত জনপদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার শুধু কাগজে নয়—কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও এক কোটি নতুন কর্মসংস্থান বাস্তবায়নের মাধ্যমে মানুষ বাস্তব পরিবর্তন দেখবে।সন্ধ্যায় তিনি বাঘবেড় ও ঘোষগাও ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, গ্রামের মানুষ আর ভয় পায় না, তারেক রহমানের বাঁশির সুরে মানুষ জেগে উঠেছে। গ্রাম থেকেই এবার গণজাগরণ শুরু হয়েছে।

উঠান বৈঠকে তিনি কঠোর ভাষায় বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি, জবাবদিহি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। বিভাজনের রাজনীতি নয়—ঐক্যের বাংলাদেশই হবে বিএনপির বাংলাদেশ।

এসব কর্মসুচিতে আলহাজ মফিজ উদ্দিন ,ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল ,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ,ফরহাদ রাব্বানী সুমন ,আবুল হাশিম ,জুয়েল খান ,সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By