বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতার ১০ হাজার জরিমানা

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF %E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এক অসহায় রোগীকে ৫০০ টাকা দান করার অভিযোগে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনার মাধাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালের অফিস কক্ষে তাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এর আগে চান্দিনা সেনা বাহিনীর একটি দল অধ্যক্ষ আবুল কাশেমের গ্রামের বাড়ি মাধাইয়ার নাওতলায় অভিযান চালায়। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

এর প্রতিবাদে তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন করেন অধ্যক্ষ আবুল কাশেম। তিনি বলেন, “আমি গত ৮-১০ দিন আগে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে ৫০০ টাকা সহায়তা করি। ওই ভিডিওকে এডিট করে প্রতিপক্ষের লোকজন প্রশাসনে অভিযোগ করে এবং প্রশাসন কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার বাড়িতে ও আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়।”

তিনি আরও বলেন, “আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার নেতার নির্বাচনী মাঠে প্রতিপক্ষের প্রভাব দেখানোর উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে।”

অধ্যক্ষ আবুল কাশেম বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমাকে নোটিশ করলেই আমি তাদের কার্যালয়ে উপস্থিত হতে পারতাম। অভিযোগের সত্যতা যাচাই ছাড়া এমন অভিযান আমার সম্মানহানিও বটে।” তিনি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষায় যেকোনো অভিযোগের যাচাই-বাছাই করে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান, “মূলত সেনা বাহিনীর সদস্যরা অধ্যক্ষ আবুল কাশেমের অভিযানে গিয়ে আমাকে ফোন করলে আমি সেখানে যাই। অধ্যক্ষ আবুল কাশেম দুস্থ বৃদ্ধাকে সহায়তা করার উদ্দেশ্যে দান করলেও নির্বাচনী প্রচারণায় তা আচরণবিধি লঙ্ঘন, তাই জরিমানা করা হয়েছে।”

এদিকে, চান্দিনা সেনা ক্যাম্পের কর্পোরেট নম্বরে ফোন করেও কোনো তথ্য পাওয়া যায়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By