বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে যৌথবাহিনীর টহল কার্যক্রম শুরু

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। নোয়াখালীর ৬টি আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই কার্যক্রম বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারী) দিনভর নোয়াখালীর সবগুলো নির্বাচনী আসনে এই টহল কার্যক্রম শুরু হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে। জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।এ লক্ষ্যে আজকে থেকে থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে, যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নোয়াখালীতে ২১ প্লাটুন সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি, ২ হাজার ৪৫০ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ওয়াসিফ জানান, আগামী ১২তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে ও ভোটারদের প্রয়োজনে নিরাপত্তা স্বার্থে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের যৌথ টহল আজ থেকে শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপরাধী যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে।



কুশল/সাএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By