বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষা আন্দোলনের চিরচেনা দ্রোহ ও গৌরবের স্মৃতি। ফেব্রুয়ারি বাঙালির কাছে কেবল একটি মাস নয়—এটি আত্মপরিচয়, শেকড় সন্ধান এবং আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করার সময়।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি। রাজপথ কাঁপানো স্লোগান আর লাল রঙে রঞ্জিত মিছিলের মধ্য দিয়ে অর্জিত সেই বাংলা ভাষাই আজ বাংলাদেশের সবচেয়ে বড় অলংকার ও জাতীয় আত্মপরিচয়ের প্রতীক।

ভাষা আন্দোলনের সেই গৌরবময় অধ্যায় পেরিয়ে দীর্ঘ ৭৪ বছরের পথচলায় অমর একুশে আজ আর শুধু বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

বাঙালির রক্তমাখা এই ইতিহাস আজ গোটা বিশ্বের কাছেই অনন্য গৌরবের উদাহরণ। সময়ের সঙ্গে ভাষার রূপান্তর ও প্রবাহ নিয়ে নানা আলোচনা থাকলেও একটি সত্যই চিরকাল অটল—বাংলা ভাষাই বাঙালির প্রাণস্পন্দন।

কালচক্রের আবর্তনে প্রতি বছর নতুন দ্যুতি নিয়ে ফিরে আসে ফেব্রুয়ারি। হাজার বছরের ভাষা-ঐতিহ্যের এই ধারাবাহিকতায় প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলেছে প্রিয় বাংলা ভাষার উত্তরাধিকার।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By