বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

কুমিল্লায় বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং প্রচারণায় পারদর্শী ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি সিএনজি অটোরিকশাযোগে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে মাইকিং করে আসছিলেন।

বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় মাইকিং করার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত টি-শার্ট পরে মাইকিং করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। দলের পক্ষ থেকে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By