বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%87%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও সহকারি রিটার্নিং অফিসারের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের একটি কর্মসূচি চলছিল। অনুষ্ঠান চলাকালীন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া, চেয়ারের ছোড়াছুড়ি এবং সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, “ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ইশতেহার ঘোষণার কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এটি রাজনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, “আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে হোক। মানুষ আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, সহিংসতার মাধ্যমে নয়।”

এ বিষয়ে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক ও সূরা সদস্য হাফেজ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, “আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর বেশি তথ্য আমি এখনও জানি না।”

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By