সবকিছু নিশ্চিত থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিত বাংলাদেশ। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা আর নেই। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটিশরা প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তাদের খারাপ লাগছে।
ট্রুডি লিন্ডব্লেড বলেন, “বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে জায়গা করে নিতে চাইনি। বিশ্বকাপে খেলার একটি নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, আর এমন পরিস্থিতিতে কেউই খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে।”
বাংলাদেশের সরে যাওয়ায় সুযোগ পেলেও এখন পুরো মনোযোগ বিশ্বকাপ প্রস্তুতিতে স্কটল্যান্ডের। অল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনো ফ্লাইট ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, এরই মধ্যে খেলোয়াড়দের জার্সি গুছিয়ে রাখা হয়েছে।
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এই ‘লটারি’ লেগেছে স্কটিশদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);