বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

থমকে গেছে হাজারো সিএনজি চালকের জীবন-জীবিকা!

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

বরিশাল নগরীতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে সিএনজিচালিত থ্রি-হুইলারের চাকা, যার সরাসরি প্রভাব পড়েছে হাজার হাজার চালকের আয়ের ওপর। দীর্ঘ সময় পাম্পে লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমজীবী মানুষ।

নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক, যিনি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েকদিন ধরে গ্যাস না পেয়ে তার আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, “জমানো টাকা ভেঙে এখন বাজার করতে হচ্ছে। গ্যাস না পেলে সামনে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

সরেজমিনে সিএন্ডবি রোডের কেডি এলপিজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় সিএনজির দীর্ঘ লাইন। চালকরা জানান, গত ৩-৪ দিন ধরে কোনো পাম্পেই পর্যাপ্ত গ্যাস নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোথাও কোথাও মাত্র ৪০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, যা দিয়ে সারা দিন গাড়ি চালানো অসম্ভব।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এই সংকটের জন্য এলপিজি আমদানি হ্রাস পাওয়াকে দায়ী করছেন। তাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম এবং অনেকদিন পরপর গ্যাসের গাড়ি আসছে।

অন্যদিকে, বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। তিনি জানান, কোনো ব্যবসায়ী বা সিন্ডিকেট যদি কৃত্রিম সংকট তৈরি করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি যাচাইয়ে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার কথাও নিশ্চিত করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, এই গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে বরিশালের পরিবহন খাতের ওপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। সাধারণ চালকদের দাবি, দ্রুত সরবরাহ স্বাভাবিক করে তাদের আয়ের পথ সচল করতে সরকার যেন কার্যকর পদক্ষেপ নেয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By