বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

এবার ঢাবির মাঠে কিশোরদের কান ধরে উঠবস করালেন সর্বমিত্র চাকমা, ভিডিও ভাইরাল

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%AC%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসায় বহিরাগত প্রায় ৩০ জন কিশোর-তরুণকে কানে ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদল কিশোর-তরুণ কান ধরে উঠবস করাচ্ছেন। তাদের সামনে লাঠি হাতে শাসাচ্ছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা।

জানা গেছে, ভিডিওটি গত ৬ জানুয়ারি বিকেল ৪টা ৪৪ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম দিক থেকে ধারণ করা হয়।

এ ব্যাপারে সর্বমিত্র চাকমা বলেন, ভিডিওটি ফেসবুকের শিক্ষার্থী সংসদ গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এটা পজিটিভলি নিয়েছে। এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, এমন কোনো ভিডিও সম্পর্কে আমি অবগত নই। প্রত্যেক কাজেরই নিয়ম আছে। খেলতে হলে নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে খেলতে হবে।

ডাকসুর কোন সদস্য কাউকে শাস্তি দিতে পারেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনার বিস্তারিত না জেনে এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা হবে।

শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি এমনটি ঘটে থাকে, তবে নিশ্চয়ই এটি নিয়মবহির্ভূত এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে জানাব।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ডাকসুর কোন প্রতিনিধির পাওয়ার এক্সারসাইজ কিংবা বল প্রয়োগের সুযোগ নেই। নির্বাচিত কোনো প্রতিনিধির ক্ষেত্রে কোনো কনসার্ন আসলে নিশ্চয় সেটার ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনধিকার চর্চা করলে সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে। সেটা যেই হোক।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By