বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

পলোগ্রাউন্ডে বিএনপির জনসভায় ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%AE%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95 %E0%A7%AB %E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF

চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও সাউন্ড সিস্টেম সংযোগে ব্যবহৃত ৫ কয়েল তার চুরি হয়েছে। রোববার সকালে চট্টগ্রাম কোতয়ালী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে।

সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক বলেন, সমাবেশে আমরা প্রায় ২০০ মাইক লাগিয়েছিলাম। গতরাত ১০টা থেকে ১১টার মধ্যে একবার লাইন চেক করে আমরা চলে যাই। মাইকের নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন। সকালে পুনরায় মাইক চেক দেওয়ার সময় ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি সামনে আসে। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান। তার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিছু রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By