বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A5 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার অদম্য ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজ হাতে ভ্যান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাবু লোহারের ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতি স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকরা তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) নেওয়ার পরামর্শ দেন। তবে চরম আর্থিক সংকটের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করা সম্ভব হয়নি।

স্ত্রীর চিকিৎসার কথা ভেবে নিজের ভ্যানকেই অস্থায়ী অ্যাম্বুল্যান্সে রূপ দেন বাবু লোহার। জ্যোতির কষ্ট কমাতে ভ্যানের ওপর বিছিয়ে দেন পুরোনো তোষক। এরপর সম্বলপুর থেকে যাত্রা শুরু করে কটক পৌঁছাতে তার সময় লাগে প্রায় নয় দিন। দিনে ভ্যান চালিয়ে আর রাতে রাস্তার ধারের দোকানের পাশে স্ত্রীকে নিয়ে বিশ্রাম নিতেন তিনি।

দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শেষে হাসপাতালে পৌঁছে জ্যোতি টানা দুই মাস চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি তারা বাড়ির পথে রওনা হন। তবে ফেরার পথে চৌদ্বার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় জ্যোতি গুরুতর আহত হন এবং তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে বাবু লোহার আবারও যাত্রা শুরুর প্রস্তুতি নেন। তিনি বলেন, আমাদের আর কেউ নেই। আমরা দু’জনই একে অপরের ভরসা।

এই ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মন ছুঁয়ে যায়। চিকিৎসক ডা. বিকাশ চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। স্ত্রীর জন্য বাবু লোহারের এই অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা ওই অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: এনডিটিভি



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By