বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

হাত পাখায় ভোট দিলে দুনিয়া ও আখিরাতে শান্তি মিলবে: রেজাউল করিম

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%86%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B2

হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আগনগর খেলার মাঠে ঢাকা-৩ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন ।

তিনি বলেন, বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি জোট বলেন অথবা জামায়াত জোট বলেন তারা কেউ ইসলামকে ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য। সেদিক থেকেই বলছি ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি পাবেন এবং আখেরাতে মুক্তি পাবেন।

তিনি আরো বলেন, আমরা যদি ইসলামী নীতি আদর্শ যদি রাষ্ট্রীয় পর্যায়ে দেখাতে পারি এবং আমার মন বলছে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা একমাত্র এই তিনটি বাস্তবায়নের নাম হবে ইসলাম।

উপস্থিত নেতাকনীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী এখনো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেননি। আমি তাদেরকে অনুরোধ করব প্রার্থী বড় কথা নয় মার্কা বড়। অনেকেই আমাদের জনসমর্থন নেই বলে তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।

ঢাকা-৩ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সুলতান আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনের জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনতাসির আহমদ, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By