বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

হাসিনা প্রসঙ্গ টেনে বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবিকে যা বললেন তিওয়ারি

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:১৯ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে বিসিবি নয়, বরং রাজনৈতিক হস্তক্ষেপ আছে। খবর এনডিটিভি এবং এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিওয়ারি এসব কথা জানান।

তিওয়ারি বলেন, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে ভারতে অবস্থান করছেন, তখন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অযৌক্তিক।

তিনি আরও বলেন, “সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড স্বশাসিত, আর রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত। কিন্তু বাংলাদেশে রাজনীতি ক্রিকেটে ঢুকে পড়েছে। এর কারণে বোর্ডের পক্ষ থেকে নয়, রাজনৈতিক চাপেই এমন সিদ্ধান্ত এসেছে। নিরাপত্তার প্রশ্ন থাকলে প্রধানমন্ত্রীও তো নিরাপদে থাকতে পারছেন।”

মনোজ তিওয়ারি বলেন, “বিসিবির এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা। তাদের স্বপ্ন ছিল দেশের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া ও ক্যারিয়ার উজ্জ্বল করা, কিন্তু তারা কিছুই করতে পারছেন না। বোর্ডের সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক চাপের ফলাফল এটি।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আইসিসি এত শক্তিশালী সংস্থা হওয়া সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? রাজনীতি খেলাধুলায় ঢুকলে এমন পরিস্থিতি হয়, এবার তার প্রমাণ আবার দেখা গেল।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার দাবি জানায়। এর পর কলকাতা নাইট রাইডার্সও বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়।

এরপরই বিসিবি ভারত সফরের জন্য দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করে। তবে আইসিসি সেই আবেদন খারিজ করে, পরিষ্কার জানায়—নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By