বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

ওষুধ ছাড়াই পায়ের পাতা ও গোড়ালির যন্ত্রণা কমান

সীমু দা
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
%E0%A6%93%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

অফিসে বসে কাজ করতে করতে হঠাৎই লক্ষ্য করলেন পায়ের পাতা ভারী হয়ে ফুলে গেছে। ইউরিক অ্যাসিড স্বাভাবিক, হিল জুতাও পরেন না—তবু গোড়ালিতে তীব্র ব্যথা। উঠতে গেলেই পায়ের পাতায় টান লাগে, হাঁটতে গেলে অসহনীয় যন্ত্রণা অনুভূত হয়। এ ধরনের ব্যথা অনেকেরই মাঝে মাঝে দেখা দেয়। বিশেষ করে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় ব্যথাটা সবচেয়ে বেশি টের পাওয়া যায়। তবে এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। অনেকেই মনে করেন, এ ধরনের ব্যথা মানেই বাতের সমস্যা—কিন্তু সব ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তাহলে আসলে এই ব্যথার কারণ কী?

অতিরিক্ত পরিশ্রমের পর দিনের শেষে অনেকের গোড়ালির তলায়, আবার কারও গোড়ালির পেছনের দিকে ব্যথা শুরু হয়। গোড়ালির পেছনের এই ব্যথাকে বলা হয় ‘টেন্ডো অ্যাকিলিস’। হাঁটাচলায় গুরুত্বপূর্ণ যে টেন্ডনটি কাজ করে, সেখানে প্রদাহ হলে গোড়ালির পেছনে যন্ত্রণা দেখা দেয়। অন্যদিকে গোড়ালির নিচের দিকের ব্যথাকে বলা হয় ‘প্ল্যান্টার ফ্যাসাইটিস’। কখনো কখনো গোড়ালির তলায় হাড়ের বাড়তি বৃদ্ধি হলেও ব্যথা হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ক্যালকেনিয়াল স্পার’।

অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে প্ল্যান্টার ফ্যাসাইটিসের ঝুঁকি বেশি থাকে। যারা দীর্ঘ সময় একটানা বসে কাজ করেন কিংবা শারীরিক নড়াচড়া কম, তাদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। আবার যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, তারাও গোড়ালির এ ধরনের ব্যথায় ভুগে থাকেন।

যাদের পায়ের পাতা একেবারে সমান্তরালভাবে মাটিতে স্পর্শ করে, অর্থাৎ ফ্ল্যাট ফুটের সমস্যা থাকলে এমন ব্যথা মাঝেমধ্যেই হতে পারে। সঠিক জুতা না পরলে বা দীর্ঘ সময় হিল জুতা পরে থাকলে লিগামেন্টটি ক্ষতিগ্রস্ত হয়।

ওষুধ ছাড়া ব্যথা কমবে যে উপায়ে—

মূলত প্রদাহের কারণে প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যা শুরু হয়। প্রদাহ দূর করতে বরফ ভালো বিকল্প হতে পারে। দিনে অন্তত ১৫-২০ মিনিট বরফ সেঁক দিন। তাহলে প্ল্যান্টার ফ্যাসাইটিসের ব্যথা বেশ খানিকটা কমবে।

ব্যথার তীব্রতা কমাতে গোড়ালিতে ঠান্ডা-গরম সেঁক দেওয়া যায়। প্রথমে ঠান্ডা সেঁক দিন, পরমুহূর্তে গরম সেঁক দিন। সেঁক দিলে পায়ের পেশি সচল হয়। ঠান্ডা এবং গরম পানির মিশ্রণ পায়ে ঢাললে খানিক স্বস্তি পাওয়া যায়।

কিছু ব্যায়াম করলেও প্লান্টার ফ্যাসাইটিসের ব্যথা কমবে, যেমন— পায়ের পাতার উপরে ভর দিয়ে মাটি থেকে গোড়ালি তুলে ধরুন। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। ১০-১৫ বার এ ব্যায়াম করুন। একে বলে হিল রেজ। এই ব্যায়ামটি নিয়মিত করলে গোড়ালির ব্যথা কমে যাবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By