বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

চাটমোহরে প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, খোলা মাঠে পাঠদান

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A6%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

প্রায় দশ বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। খুলে পড়ছে পলেস্তরা, ভাঙ্গাচোরা জানালা-দরজা। সম্প্রতি ভূমিকম্পে ফাটল ধরেছে পুরো ভবনে। কোনোমতে মেরামত ও রঙ করে চালানোর চেষ্টা করলেও মাঝে মধ্যেই ঘরের ছাদ থেকে খুলে পড়ছে বড় বড় ইট-সিমেন্টের টুকরা। তাই বাধ্য হয়ে কনকনে শীতের মধ্যে খোলা মাঠে পাঠদান করানো হচ্ছে পাবনার চাটমোহর উপজেলার নবীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের।

বৃটিশ শাসন আমলে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও সেখানকার শিক্ষার্থীরা পায়নি কোনো নতুন ভবন। স্কুলটিতে নেই কোনো ওয়াশরুম। গ্রীষ্মকালে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করানো হয় শিশু শিক্ষার্থীদের। তবে সম্প্রতি ভূমিকম্পে ভবনটি একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদে বড় বড় ফাটল ধরেছে। যে কোনো সময় পুরো ভবন ভেঙে পড়ার আশঙ্কায় বাধ্য হয়ে কনকনে শীতের মধ্যে খোলা মাঠে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতো শীতের মধ্যে বাইরে বসে ক্লাস করতে গিয়ে অনেক শিশু শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

জানা যায়, বর্ষাকালে নৌকা ও শুস্ক মৌসুমে পায়ে হাঁটা মেঠো পথ ছাড়া উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীণ গ্রামে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই গ্রামের নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে বৃটিশ শাসন আমলে ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় ৬ নং নবীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর প্রায় চার বছর পর ১৯৪৭ সালে স্কুলটিতে শুরু হয় পুরোদমে শিক্ষা কার্যক্রম। সেখানে ১৯৯২ সালে তিনকক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এরপর ২০১০ সালে দুই কক্ষ বিশিষ্ট আরেকটি ভবন নির্মাণ হয়। কিন্তু নিম্নমানের কাজের কারণে প্রথম ভবনটি বেহাল দশায় পরিণত হয়।

স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৩১ জন। ২০১০ সালের নির্মাণকৃত একতলা বিশিষ্ট দুই কক্ষ ভবনের একটিতে অফিস কক্ষ হিসেবে ব্যবহার হয়। অন্যটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলে। আর ১৯৯২ সালে নির্মিত ভবনটি জরাজীর্ণ। চারিদিকে যখন ব্যাঙের ছাতার মতো কিন্ডার গার্ডেন স্কুলের আধিক্যে ঠিক তখন উপজেলার প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত নবীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ভবনের এই অবস্থা দেখে বেশকিছু অভিভাবকই তাদের সন্তানদের আশেপাশের কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করেছেন। অতিসত্তর ওই স্কুলে একটি নতুন ভবন করা না গেলে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হবে বলে সংশ্লিষ্ট শিক্ষকরা জানান।

বিদ্যালয়ে অধ্যায়নরত বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী জানায়, তাদের শ্রেণিকক্ষের অবস্থা খুবই খারাপ। মাঝে মাঝেই ছাদ থেকে ইট-সিমেন্টের টুকরো খুলে পড়ে। তাই ভয়ে বাইরে খোলা মাঠে বসে ক্লাস করছে। তাদের স্কুলে নেই কোনো ওয়াশরুম। নতুন ভবন ও স্কুলের পরিবেশ সুন্দর করার আবেদন জানায় তারা।

প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দশ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তাই বাধ্য হয়ে শীতের মধ্যে খোলা মাঠে পাঠদান করাচ্ছি। একটি নতুন ভবনের জন্য বেশ কয়েকবার উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছি। কিন্তু ভবন পাইনি। এভাবে চলতে থাকলে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য বেশ কয়েকটা স্কুলের তালিকা পাঠানো হয়েছিল। তালিকায় নবীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামও ছিল। তবে বিষয়টি নিয়ে আবারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By