বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

এনসিপিকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এনসিপির প্রার্থী মোঃ জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াত।

বুধবার (২১ জানুয়ারি) নগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আবু নাসেরের পক্ষে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে ডা. আবু নাসের উপস্থিত ছিলেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করায় ডা. আবু নাসের মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

সংবাদ সম্মেলনে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল এনসিপির জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ দেখা দেয়।

এ প্রেক্ষাপটে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল’র ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত প্রার্থীর ভূমিকার প্রতিবাদ জানানো হয়।

ওই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনের এনসিপির প্রার্থী মোঃ জোবাইরুল হাসান আরিফ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। এর আগেই এনায়েত উল্লাহ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেন।

জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানায়, ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে এনসিপির মোঃ জোবাইরুল হাসান আরিফই জোটের চূড়ান্ত প্রার্থী। এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বোয়ালখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাসের।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, জোটের ঐক্য রক্ষার স্বার্থে তিনি আগেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এবং শরিকদের একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By