বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী আমিনুর রশিদ

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6

কুমিল্লা-৬ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এর আগে, ১৫ জানুয়ারি হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা একটি চিঠিতে জানানো হয়েছিল।

হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কুমিল্লা-৬ আসনে (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। হাজী ইয়াসিন আজ বিকেল ৫টার মধ্যে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আমিন উর রশিদ ইয়াসিন বলেন, “আমি দলটা ৩৩ বছর ধরে করি। দলের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিতে বলেছিলেন। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য এবং দলের আদর্শ বাস্তবায়নের জন্য। এই কারণে আমি তাঁর সঙ্গে একমত হয়েছি এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করব।”

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। তার (ইয়াসিন) সঙ্গে আমার কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যে সমঝোতা হয়েছে, তা কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচিত করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By