বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

লামায় প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ২:০৯ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকায় এক প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। প্রেমের অভিনয় ও প্রলোভন দেখিয়ে জামাল মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তাহমিনা ও তার স্বামী হেলালসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া প্রায় দেড় বছর আগে কাজের সন্ধানে ইয়াংছা বাজারে আসেন, সেখানেই তাহমিনার সঙ্গে পরিচয়। তাহমিনা নামক ওই নারী সুকৌশলে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের গভীরতার সুযোগ নিয়ে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে গত কয়েক মাসে ধাপে ধাপে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। অভিযোগ উঠেছে, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে তাহমিনার স্বামী হেলাল ও তাদের একটি ঘনিষ্ঠ চক্র সক্রিয়ভাবে সহায়তা করেছে।

ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময়ে ৯/১০ লক্ষ টাকা নেওয়ার পরও গত ১৬ ডিসেম্বর ২৫ তারিখে তাহমিনার স্বামী হেলাল, সাগর, শাহবুদ্দিন, আজিজ, লুৎফুর তাকে চকরিয়া থেকে জোরপূর্বক সিএনজিযোগে তুলে নিয়ে এসে মারধর করে। পরে জয়নালের দোকানের মাধ্যমে বিকাশ থেকে ৪০ হাজার টাকা আদায় করা হয়। তাহমিনা ও তার স্বামী হেলাল তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান শুরু করেন। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়। তিনি বলেন, “তারা পরিকল্পিতভাবে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। প্রথমে বিশ্বাস অর্জন করে এবং পরে আমার সারাজীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এই চাঞ্চল্যকর ঘটনার জানাজানি হওয়ার পর ইয়াংছা বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

মুঠোফোনে তাহমিনার স্বামী হেলাল টাকা নেওয়ার কথা স্বীকার করে সাংবাদিককে বলেন, “এলাকার সবাই এই ঘটনা জানে, তবে আমরা মীমাংসা করে ফেলেছি।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By