বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নে এগুচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%97%E0%A7%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ বলেছেন- “মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার। তবে ভালো কিছু পাবার জন্য কর্মকর্তা-কর্মচারীদের হতাশ না হয়ে সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ।

তিনি বলেন- “দশ-বারো বছর পর এটা বাস্তবায়নে কমিশন করা হয়েছে। অনেক ক্যালকুলেশন, রিভিশন করতে হচ্ছে। কমিশন আন্তরিকভাবে কাজ করছে। কাজ শেষে তারা প্রস্তাবনা জমা দেবেন। তারপর বাস্তবায়ন। অনেক কিছুই ভাবতে হচ্ছে। তবে বড় বিষয় অর্থের যোগান।”

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মদ এসব কথা বলেন। ষ্টেডিয়াম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সালেহ উদ্দিন বলেন, এ স্টেডিয়াম খেলাধুলাসহ এলাকার সংস্কৃতি, কৃষ্টি, কালচার বিকাশ ঘটাতে সহায়তা করবে।

গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “গণভোট সংস্কারের পক্ষে। জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে গণভোটে অংশ নিতে হবে। আমরা সংস্কার কার্যক্রম অনেকটা এগিয়ে দিয়েছি। পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট দিতে গণভোট।”

এসময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্প অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By