রাজধানীর জিগাতলায় একটি তিনতলা আবাসিক ভবনের দুই তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, জিগাতলার বেরিবাঁধ এলাকার ৪তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। বেলা ২টা ৩৬ মিনিটে তারা অগ্নিকাণ্ডের এ তথ্য পান তারা। এরপর ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়।
কীভাবে আগুন লেগেছে বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);