বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

আইনি পথে যাননি মুস্তাফিজ, কি বলছে ভারতীয় গণমাধ্যম

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%95%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE

আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার ঘটনায় আইনি কিংবা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে যাননি বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই বিষয়টি আর এগোয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজুর রহমানের সঙ্গে করা চুক্তি বাতিলটি ক্রিকেটীয় কোনো কারণের সঙ্গে সম্পৃক্ত ছিল না। ফলে কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) একমত ছিল।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, চুক্তি বাতিলের ঘটনায় কেকেআরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিল সংগঠনটি। এমনকি ডব্লিউসিএ আনুষ্ঠানিক প্রতিবাদ কিংবা তদন্তে যাওয়ার জন্য কোয়াবকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিল। তবে মুস্তাফিজুর নিজেই আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

মিঠুন বলেন, “ডব্লিউসিএ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো বা তদন্ত শুরু করতে প্রস্তুত ছিল। কিন্তু মুস্তাফিজুর শান্তিপূর্ণ সমাধানই চেয়েছেন।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তীতে ভারতের কিছু উগ্রপন্থী নেতার আপত্তির মুখে এবং বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে কেকেআর।

ঘটনাটি ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By