বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

বুড়িচংয়ে বীর মুক্তিযোদ্ধার ছেলে ৩ হাজার ৪শ’৮৬ পিস ইয়াবাসহ আটক

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A7%A9 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AA%E0%A6%B6%E0%A7%AE%E0%A7%AC %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

কুমিল্লার বুড়িচং উপজেলায় বীর মুক্তিযোদ্ধার ছেলে মো. ইব্রাহিম আলী (৪৩) কে ৩ হাজার ৪শ’ ৮৬ পিস ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুড়িচং থানার এএসআই মো. শাহপরান ও এসআই মো. জয়নুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার ৪শ’৮৬ পিস ও ৪৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ইব্রাহিম আলী বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির আমির আলীর গোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধা রেসত আলী রেসুর ছেলে।

পুলিশের তথ্যসূত্রে জানা যায়, ইব্রাহিম আলী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পায়ে হেঁটে অন্য একটি মাদক সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং এই ব্যবসার মাধ্যমে নিজ এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি বড় মাদক সিন্ডিকেট জড়িত বলেও দাবি করেন স্থানীয়রা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ইয়াবাসহ ইব্রাহিম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By