বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

ইন্টারনেট নিয়ে বড় সুখবর, বিটিসিএলের নতুন ঘোষণা

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তবে এ ক্ষেত্রে গ্রাহকদের মাসিক খরচ অপরিবর্তিত রাখা হয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (আজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন, যা দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন শিক্ষা, দাপ্তরিক কার্যক্রম, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবা ব্যবহারে এই গতিবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজটি ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজটি ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এ ছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ ১০০ এমবিপিএস, ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ ১২০ এমবিপিএস এবং ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজের গতি ১৩০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে।

সবচেয়ে উচ্চ গতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজটি ১৭০ এমবিপিএস গতিতে উন্নীত করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By