বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা সেই পরিচালককে শোকজ

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E2%80%98%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9C

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটা অনুষ্ঠানে এই তথ্য জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি প্রধান বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে, আমরা তাকে জবাব দিতে বলেছি। আমার মনে হয়েছে যে, একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা হয়ত লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল। রেসপেক্ট করা উচিত ছিল আরও।’

অফিশিয়ালভাবে নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে কিনা, জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের বোর্ড মিটিং আছে, ২৪ তারিখে সম্ভবত। তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব।’

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

এরপর সেটি ভাইরাল হতে আলোচনা বাড়ে। সমালোচনার কারণে পরে বিসিবির ওই পরিচালক কার্ডটি ডিলিট করে দেন। তবে নিজের অবস্থানে অনড় থাকার কথাও বলেন। তবে এই বিষয়ে এখনও তামিম নিজে কিছু বলেননি। তবে তার অসম্মানের ঘটনায় একঝাঁক ক্রিকেটার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By