ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বৃহৎ পরিসরের হামলা’ চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় এই অভিযান চালানো হয়েছে এবং তা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।
তার দাবি অনুযায়ী, অভিযানের সময়ই মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করা হয় এবং পরে তাদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়।
এমন সময়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক হলেন, যখন এর কিছু আগে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মাদুরো।
এদিকে, ট্রাম্পের পোস্টে অভিযানের সময়, স্থান বা মাদুরোর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই সঙ্গে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকেও ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে কারাকাসে বিস্ফোরণ ও যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসনের’ অভিযোগ ঘিরে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);