ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (০২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়।
এতে নৌ পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় ফেরি চলাচলে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা শীতের রাতে চরম ভোগান্তিতে পড়েছেন। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এবং রাত আড়াইটার দিকে নদীতে দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে আসে।
তিনি আরও বলেন, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);