ফরিদপুরের নগরকান্দায় হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া নামক স্থানে মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ভবুকদিয়া নামক স্থানে ব্রিজের নিচে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ৮ টার দিকে মরদেহ উদ্ধার পুলিশ।
এবিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি রাসুল সামদানী আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান জানান, হাত-পা বাঁধা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখে কসটেপ দেওয়া ও গলাকাটা অবস্থায় ছিলো। খবর পেয়ে এসপি স্যার সকাল ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের পরিচয় সনাক্তে কাজ চলছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);